হোম > জাতীয়

সরকারের 'ওয়াদা ভঙ্গ', জুলাই সনদের দাবিতে আজ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের 'প্রতিশ্রুতি ভঙ্গের' প্রতিবাদে এবং সনদের দাবিতে আজ বৃহস্পতিবার রাত ৮টায় শাহবাগে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জুলাই ঐক্য। গতকাল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

জুলাই ঐক্য বলেছে, রক্তের ওপর দাঁড়িয়ে জুলাই সনদ নিয়ে ছাত্রজনতাকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে অন্তর্বর্তী সরকার। গত ১০ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দিন দুই ছাত্র উপদেষ্টাকে সঙ্গে নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জাতির সামনে ঘোষণা দিয়েছিলেন ৩০ কর্ম দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। সরকারের ওয়াদা অনুযায়ী বুধবার সরকারি ৩০ কর্মদিবস শেষ হলেও ঘোষণা হয়নি। গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী সম্মিলিত প্লাটফর্ম জুলাই ঐক্য মনে করে সরকার ছাত্রজনতার রক্তের সঙ্গে বিশ্বাস ঘাতকতার চেষ্টা করছে।

প্লাটফর্মটি বলেছে, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জুলাইয়ের ছাত্রজনতার বাড়িঘরে আগুন দেওয়া এবং তাদের ওপর হামলা চালিয়েছে ফ্যাসিবাদের অবৈধ শক্তিগুলো।

জুলাই ঐক্য মনে করে, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে ইন্টেরিম গঠিত হয়েছে, সেই ইন্টেরিমের কাছে জুলাই ঘোষণাপত্রের দাবি তোলা কোনোভাবেই কাম্য নয়। জুলাই গণ-অভ্যুত্থান কোনো ক্যালেন্ডারের তারিখ নয়- এটা অন্যায়-ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার সর্বোচ্চ প্রতিরোধের গৌরবময় অধ্যায়। অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই অবিলম্বে জুলাইয়ের মধ্যে 'জুলাই ঘোষণাপত্র' ঘোষণা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে আদায় করা হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের দায় এই সরকারকে নিতে হবে।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ