হোম > জাতীয়

হেফাজতে ইসলামের তিন পদে রদবদল

স্টাফ রিপোর্টার

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির তিনটি পদে রদবদল করা হয়েছে। সংগঠনটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমীকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। একইসঙ্গে সহ-অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইনকে ভারপ্রাপ্ত অর্থ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ঢাকা মহানগর পল্টন জোনের সভাপতি মুফতি সালাহ উদ্দীনকে সহ-অর্থ সম্পাদক করা হয়েছে।

শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় খাস কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়। হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় এই মিটিং অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মহাসচিব মাওলানা সাজিবদুর রহমান, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, নবনির্বাচিত যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, যুগ্ম মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতা উল্লাহ আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমী, প্রচার সম্পাদক মুফতি কেফায়েত উল্লাহ আজহারী প্রমুখ।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী