হোম > জাতীয়

নভোএয়ারের ফ্লাইট ২১ মে থেকে পুনরায় চালু, ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা

বিশেষ প্রতিনিধি

আগামী ২১ মে থেকে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করার ঘোষণা দিয়েছে নভোএয়ার। ইতিমধ্যে টিকেটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামী বুধবার ২১ মে থেকে আবার ফ্লাইট পরিচালনা শুরু করছি। তিনি উল্লেখ করেন, ব্যাবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল। সাময়িক বিরতিকালে আমরা সম্মানিত যাত্রী ও শুভানুধ্যায়ীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।

তিনি আরো বলেন, উন্নত যাত্রীসেবায় আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণ সেবা প্রদানই আমাদের অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত। বর্তমানে ঢাকা চট্টগ্রাম-কক্সবাজার, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা- সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করা হবে ।

তিনি জানান, টিকেটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের অফারটি পেতে নভোএয়ার এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে VQWEBAPP লিখে টিকেট ক্রয় করতে হবে।

যাত্রীরা আজ থেকেই নভোএয়ার-এর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন।

এর আগে গত ২ মে থেকে নভোএয়ারের ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ ছিল।

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব