হোম > জাতীয়

এসএসসির ফলে যথাযথ মূল্যায়ন হয়েছে: আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয়ক

স্টাফ রিপোর্টার

এবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা যথাযথভাবে মূল্যায়ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক এহসানুল কবির বলেন, এবার খাতা দেখার ক্ষেত্রে আমাদের ওপর থেকে কোন নির্দেশনা বা চাপ ছিল না। আমরাও বিশেষ করেনা নির্দেশনা দেইনি। তবে আমরা পরীক্ষকদেরকে সময় দিয়ে যথাযথভাবে খাতা মূল্যায়নের কথা বলেছি। তারই বহি:প্রকাশ ঘটেছে এবারের ফলাফলে।

তিনি বলেন, ওভার মার্কিং বা আন্ডার মার্কিং-দুটোই শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। এতে ভাল ও মন্দ এক হয়ে যায়, বৈষম্য সৃষ্টি হয়। যার প্রভাব পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পড়ে। তবে এর আগে মূল্যায়নের ক্ষেত্রে কোন চাপ বা নির্দেশনা থাকত কিনা-তার জবাব এড়িয়ে যান তিনি।

এবার ফল খারাপ হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে অধ্যাপক এহসানুল কবির বলেন, আমাদের কোন টার্গেট ছিল না। আমাদের মিশন ছিল, পরীক্ষা সুন্দরভাবে নেয়া, প্রশ্ন যাতে ফাঁস না হয়, কোন গুজব যাতে না ছড়ায়-এসব আমরা নিয়ন্ত্রণ করেছি।

তিন বিভাগের বিএনপির এমপিদের নিয়ে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী