হোম > জাতীয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশের বিপুলসংখ্যক প্রবাসী বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কঠিন সময় পার করছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ও পররাষ্ট্রনীতির মাধ্যমে প্রবাসীদের নিরাপদে রাখার চেষ্টা চলছে। প্রয়োজনে তাদের সুস্থভাবে দেশে ফিরিয়ে আনার জন্যও সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান কামনা করেন।

তিনি আরও বলেন, স্বল্প সময়ের মধ্যেই সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে এবং খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। ঈদের পর কৃষক কার্ড বিতরণ করা হবে বলেও জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। তিনি ব্যক্তিগতভাবেও তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে অঙ্গীকার করেন। সংসদে বসে তিনি নিজ এলাকার সব মানুষের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন।

তিনি দল-মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ঝগড়া-বিবাদ নয়, বরং মানুষের কল্যাণে কাজ করাই এখন সবচেয়ে জরুরি।

এ সময় তিনি সালথায় একটি গার্লস স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান।

অনুষ্ঠানে গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসআর

বন্ধ ও লোকসানি কারখানা সচলে বিনিয়োগকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল চালু হচ্ছে আগস্টে