হোম > জাতীয়

কাঠমুন্ডু রুটের ভাড়া নিয়ে বিমানমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের আলোচনা

স্টাফ রিপোর্টার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

এ সময় রাষ্ট্রদূত সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। সাক্ষাতের সময় আরো উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ।

রোববার সকালে মন্ত্রীর দফতরে এই সাক্ষাত অনুষ্ঠিত হয় বলে মন্ত্রনালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে নেপাল বাংলাদেশের সহযোগিতা কামনা করে।

এছাড়া ঢাকা-কাঠমুণ্ডু রুটে ফ্লাইটের টিকিট মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশ ও নেপাল যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা জামা, লম্বা লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

মৎস্য-প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে: টুকু

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই শিক্ষা খাত ধ্বংস করেছিল ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার

বাংলাদেশে চরমপন্থা-উগ্রবাদের ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

বিরোধী দলের আপত্তির মুখে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল সংসদে পাস

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল

বিমানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংসদে বক্তব্যের শুরুতেই শাপলা শহীদদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্রপতি

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে নতুন ৫ উদ্যোগ সরকারের