হোম > জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

বৃহস্পতিবার স্থানীয় সময় সাড়ে ১০টায় এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। জবাবে আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের প্রত্যাশা ব্যক্ত করেন।

জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১-এর চলমান প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে জানান, সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের সুনির্দিষ্ট উদ্যোগ নিয়েছে। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহিষ্ণুতা অর্জনে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খননসহ সরকারের নেওয়া বিভিন্ন জনবান্ধব পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করছে। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থে কৃষি খাতের উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে দীর্ঘকাল ধরে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার শক্তিশালী কূটনৈতিক তৎপরতা ও সহযোগিতা কামনা করেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত রয়েছে।

উভয় নেতার আন্তরিকতাপূর্ণ এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বের বন্ধন ও দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন ডা. জুবাইদা রহমান

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

এমপির বাড়িতে আগুন পেট্রোল বোমায় নয়, শর্ট সার্কিট হতে পারে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আইজিপির সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তিন দফায় স্বর্ণের দাম কমল ৭৬৯৮ টাকা

মাউশির পরিচালক মীর জাহিদা নাজনীনকে ওএসডি

সংসদ সদস্যের বাড়িতে হামলা গুরুতর বিষয়, দ্রুত ব্যবস্থার নির্দেশ স্পিকারের

এমপির বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী