হোম > জাতীয়

জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হওয়া সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাত নানা চাপের মুখে রয়েছে বলে বৈঠকে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। এই প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপের কথা বৈঠকে উল্লেখ করেন তিনি।

জবাবে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী জানান, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তারা অবগত এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় পাশে থাকার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া বৈঠকে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতার দিকগুলো নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের জন্য নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানির সুযোগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে।

আলোচনায় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতসহ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

আশিক

গুদামের সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি’

‘এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে তার স্বামী গুম ছিলেন’

তিন জেলায় নতুন পুলিশ সুপার

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিমান ভাড়া আরো কমানোর চিন্তা-ভাবনা চলছে: বিমানমন্ত্রী

কক্সবাজার উপকূলে প্রাকৃতিক সুরক্ষা নষ্ট করে সড়ক নির্মাণ না করার আহ্বান বিআইপির

নতুন বেতনকাঠামোর প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, কার বেতন কত হবে

সকালে ৬ হাজার, বিকালেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে জামায়াত এমপির প্রশ্ন

মানবপাচার ও অবৈধ অভিবাসনের শিকার ব্যক্তিদের ফেরাতে ‘আরডিএমএস’ চালু