হোম > জাতীয়

দুদকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন

স্পোর্টস রিপোর্টার

দুদকের নতুন চেয়ারম্যান ড. আবদুল মোমেন

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে জ্যেষ্ঠ সচিব ড. আবদুল মোমেনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সোমবার ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ থেকে পদত্যাগ করেন। এদিনই প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিতে কর্মরত ছিলেন। তার চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করে জনপ্রশাসন।

জানা গেছে, মোহাম্মদ আবদুল মোমেনকে যুগ্ম সচিব থাকা অবস্থায় ২০১৩ সালে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ