হোম > জাতীয়

হোসেন খালেদ সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান

আতিকুর রহমান নগরী

সিটি ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের পরিচালক হোসেন খালেদকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

হোসেন খালেদ সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। সাত বছর তিনি এ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পরিচালনা পর্ষদের, এক্সিকিউটিভ কমিটি এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য।

তিনি ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড এবং সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

খালেদ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চার মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের কো-চেয়ারম্যান ও এন্টারপ্রেনার্স অর্গানাইজেশন (EO) বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ইউনিভার্সিটি অব টোলেডো থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ এবং টেক্সাসের টেক্সাস এন্ড এম ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ সম্পন্ন করেন।

তার পিতা আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন সিটি ব্যাংকের একজন অন্যতম প্রধান উদ্যোক্তা পরিচালক ও চার মেয়াদে চেয়ারম্যান ছিলেন। বর্তমানে হোসেন খালেদ আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সম্পর্কে আইপিউর ভুল ধারণা কেটে গেছে

জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে আসছে জাতীয় রোডম্যাপ

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ওষুধের দাম যেন ধনী-গরিব সবার নাগালে থাকে: ইউজিসি চেয়ারম্যান

সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

‘ভারতে ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধ করা আমাদের জুলাইয়ের কথা মনে করিয়ে দেয়’

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া অনুষ্ঠান শুরু, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

রাজধানীতে মাদকের দুই চালান জব্দ, গ্রেপ্তার ৩

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’