হোম > জাতীয়

প্রেসক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা

স্টাফ রিপোর্টার

জাতীয় প্রেসক্লাবে গণহত্যায় জড়িত আওয়ামীপন্থি সাংবাদিকদের অবৈধ সংগঠনকে আবারও জায়গা দিলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানে জুলাই-আগস্ট মাসে অনিবন্ধিত সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (আওয়ামীপন্থি) নেতারা সরাসরি গণহত্যার পক্ষে অবস্থান নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকে নানাভাবে ট্যাগ দিয়েছিলেন। এই অবৈধ সংগঠনের নেতা ও সদস্যরা গত ১৫ বছর হাসিনা সরকারের গুম, খুন, হামলা মামলাসহ সব অপকর্মকে বৈধতা দিয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি স্বৈরাচার হাসিনার পক্ষে সাংবাদিকতার নাম ব্যবহার করে মাঠে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান করেছিল।

ডিইউজে (আওয়ামীপন্থি) এই সংগঠনের নেতাদের নামে একাধিক হত্যা মামলা রয়েছে। চব্বিশ সালের ৫ আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর সঙ্গে সঙ্গে এই নেতারা অবৈধভাবে প্রেসক্লাবে দখল করা অফিস তালা দিয়ে পালিয়ে যায়। একই দিন রাতে বিপ্লবী সাংবাদিকরা আওয়ামীপন্থি সাংবাদিকদের সেই অফিস থেকে হাসিনা ও মুজিবের ছবি বের করে নতুন করে তালা ঝুলিয়ে দেয়।

গত এক বছরের বেশি সময় অফিসটি বন্ধ আছে। জুলাই ঐক্য জানতে পেড়েছে; এই অফিসটি নতুন করে চালু করার মাধ্যমে আওয়ামী পুনর্বাসনের আলোচনা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, আমরা স্পষ্টভাবে সতর্কতার সঙ্গে ঘোষণা দিচ্ছি- প্রেসক্লাবের মতো জায়গায় আবারও যদি আওয়ামী লীগের সাংবাদিকদের পুনর্বাসনের অপচেষ্টা করা হয় তাহলে বিপ্লবী সাংবাদিক এবং ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। এখানে যদি কারও অফিস খুলতে হয় তাহলে জুলাইয়ে ভূমিকা রাখা সাংবাদিকরা অফিস করবে। অথবা বর্তমানে প্রেসক্লাবে থাকা জাতীয়তাবাদী ও ইসলামিক মতাদর্শের বাংলাদেশপন্থি সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন পুরো অফিসটি পরিচালনা করবে।

একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে যেসব গণহত্যার সহযোগী কথিত সাংবাদিকদের নামে হত্যা মামলা রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় শহিদ পরিবার মাঠে নেমে আসলে দায়ভার আপনাদের সবাইকে গ্রহণ করতে হবে।

প্রেসক্লাব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে এখনো যেসব হত্যা মালার আসামি সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবের সদস্য পদে আছে তাদের সদস্যপদ বাতিল করুন। একই সঙ্গে এসব সাংবাদিকদের প্রেসক্লাবে প্রবেশ বন্ধ করুন।

যাত্রাবাড়ীতে ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

এমপি হওয়ার প্রস্তাব পেয়ে যা বলেছিলেন তাসনিম জারা

সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে হাসনাতসহ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লটের বিষয়ে যা বললেন চিফ হুইপ

সংসদ সদস্যদের জন্য গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ

চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন

টেন্ডার বিরোধের জেরে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা, গ্রেপ্তার ৫

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন

চিফ হুইপকে ব্ল্যাকমেইল: জামিন পেলেন অভিযুক্ত হাসান নাসিম