হোম > জাতীয়

সিভিল এভিয়েশনের অগ্নি নিবার্পনের সক্ষমতা আরো বাড়াতে হবে

বেবিচক চেয়ারম্যান

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, বিমানবন্দরগুলোতে সিভিল এভিয়েশনের অগ্নি নির্বাপনের সক্ষমতা থাকলেও সেটা আরো বাড়াতে হবে।

ঢাকা এয়ারপোর্ট এর কার্গো গুদামে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে মঙ্গলবার সিভিল এভিয়েশনের হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের সক্ষমতা নেই তা বলবো না, তবে সেটা আরো বাড়াতে হবে | কোন ফায়ার ফাইটিং ভেহিকেল ঢুকতে বাধা দেওয়া হয়নি | ফায়ার সার্ভিসসহ অন্য সব সংস্থার কেউই এটা দাবি করেনি যে তাদের ভেহিকেল ঢুকতে দেরি হয়েছে |

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক গুজবও ছড়ানো হচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে এগুলো পরিহার করতে হবে।  

বেবিচক) চেয়ারম্যান বলেন, দাহ্য পদার্থের কারণেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে লাগা আগুনের তীব্রতা বেশি ছিল। এ কারণে প্রাথমিক অবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না