হোম > জাতীয়

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি দাকোপে পৌঁছান। এরপর তিনি মোংলা যাবেন।

প্রধানমন্ত্রী হিসেবে এই অঞ্চলে এটিই তার প্রথম সফর। তার সফর ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সেই সঙ্গে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে তাদের মধ্যে। দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান এবং নতুন অর্থনৈতিক অগ্রযাত্রার লক্ষ্যে এ অঞ্চলের মানুষের যেসব প্রত্যাশা রয়েছে, সেগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন দলীয় নেতারা।

দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং এর দ্রুত বাস্তবায়ন সাধারণ মানুষের অন্যতম প্রধান দাবি। এর মাধ্যমে এই অঞ্চলে নতুন নতুন কলকারখানা গড়ে উঠবে এবং হাজার হাজার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তারা আশা করছেন।

হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামে গেল বিমানের ফ্লাইট

সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষা কতটা

ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু

এমপিদের খুশি করতে বরাদ্দ বাড়ছে ৪০০০ কোটি টাকা

সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী

আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী

সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা

গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: প্রতিমন্ত্রী

আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়