হোম > জাতীয়

খাল খননের মাধ্যমে কৃষকদের সেচ ব্যবস্থার উন্নয়ন হবে: সংস্কৃতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ছবি: আমার দেশ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার দুপুরে উপজেলার গুনবহা ইউনিয়নের মধুমতি নদী হতে কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উদ্বোধনকালে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, খাল পুনঃখননের মাধ্যমে গ্রামীণ জনপদের পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষকদের জন্য সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। তিনি আরও বলেন, সরকারের এ উদ্যোগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

খাল খনন শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আমিনা মামুন ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আশরাফুল আলম মামুন।

বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা সার্কেল মো. আজম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সহাকরি কমিশনার ভূমি শিব্বির আহমেদ, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এএস

অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যেই দিন কাটছে রোগীদের

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো ডা. জাহেদকে

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে

শাপলার কসাইয়ের অধ্যায় শেষ, এবার পরবর্তী জনের পালা: শফিকুল আলম

কক্সবাজারে ‘১৯৭ কিলোমিটার’ গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীরকে

ঢাকা-নারিতা ফ্লাইট শুরু ২৭ জুলাই

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ সদস্যদের সাক্ষাৎ

ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই শিক্ষার অধিকার রাখে: ডা. জুবাইদা