হোম > জাতীয়

সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ৩ বিষয়ে অগ্রাধিকার

বিশেষ প্রতিনিধি

নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং রমজান ও গরমে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর প্রধানদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার সচিবালয়ে প্রথম বৈঠক করেন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে তিনি উপর্যুক্ত বিষয়েগুলোকে গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার সংসদ ভবনের ঐতিহাসিক দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ নেন তারেক রহমান। এরপর মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন সেখানে। নতুন সরকারের এ প্রথমদিনের বৈঠকে ২৫ মন্ত্রী ২৪ প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা অংশ নেন। এরআগে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ফ্লাগবিহীন ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশ করেন। এসময় সচিবালয় ও এর আশেপাশের এলাকায় প্রটোকল অনুযায়ী কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, আজ আমাদের সরকারের প্রথমদিন। স্বাভাকি রীতি অনুযায়ী মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পাশাপাশি উপদেষ্টারাও অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের কিছু নির্দেশনা ও অনুশাসনের কথা বলেছেন।

তিনি বলেন, এখন আমরা তিনটি অগ্রাধিকার ঠিক করেছি। এগুলো হচ্ছে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। পবিত্র রজমান সমাগত। এছাড়াও সামনে গরমকাল ও সেচ মৌসমু। এ সময়ে যাতে দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এগুলো হচ্ছে আমাদের আপাতত অগ্রাধিকারমূলক কাজ।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন। সচিবদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি আশা করছি, সচিবগণ এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কারো মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলতে চাই না। আমরা চাই- মেধা, দক্ষতা ও যোগ্যতার মূল্যায়ন। প্রশাসনে মেধাবী ও দক্ষ হিসেবে পরিচিতরা যথাযথ মূল্যায়ন পাবেন। এটি আমরা নিশ্চিত করে বলতে পারি।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো প্রতিপালন করে শিগ্‌গিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো প্রতিবেদন পেশ করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ৬ষ্ঠ বারের মতো সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়বাদি দল- বিএনপি। এ সরকারের প্রথমদিনের গতকাল বেলা ১১টার দিকে সাভারে জাতীয় স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। এরপর তারা শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মুনাজাত করেন।

বেলা ১ টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে প্রবেশ করেন। এরপরই মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে যান। মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বরণ করে নেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

সব সিন্ডিকেট ভেঙে দেয়ার বার্তা প্রধানমন্ত্রীর

দলমত-ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

জনজীবনে যানজটের ভোগান্তি কমাতে যেসব উদ্যোগ নেবে সরকার

গ্যাস-পানি-বিদ্যুতের অপচয় রোধ মুসলমানের ইমানি দায়িত্ব: প্রধানমন্ত্রী

রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত করবেন না

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: প্রধানমন্ত্রী

রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত করবেন না: প্রধানমন্ত্রী

জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী: এই দেশ আমাদের সবার

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন নতুন প্রধানমন্ত্রী