হোম > জাতীয়

এভারকেয়ারে জুবাইদা ও জাইমা রহমান

আতিকুর রহমান নগরী

ঢাকায় পৌঁছার পর গুলশানের বাসায় বিশ্রাম নিয়ে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে মেয়ে জাইমা রহমানকে নিয়ে গেছেন ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার পর হাসপাতালে পৌঁছান তারা। অন্যদিকে গণসংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তব্য শেষে মা বেগম খালেদা জিয়াকে দেখতে তারেক রহমানও এভারকেয়ারে গেছেন।

এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপরদিকে, তার স্ত্রী জুবাইদা ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে যান।

জুবাইদা ও জাইমা রহমান বিমানবন্দর থেকে গুলশানে চলে যান। দুপুর ১২টা ৫৭ মিনিটে তারা গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে প্রবেশ করেন। এসময় জাইমা রহমান হাত নেড়ে উপস্থিত মানুষের শুভেচ্ছার জবাব দেন।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমানকে বরণ করেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বল্প যাত্রাবিরতির পর বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন

যাত্রাবাড়ীতে ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

এমপি হওয়ার প্রস্তাব পেয়ে যা বলেছিলেন তাসনিম জারা

সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে হাসনাতসহ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লটের বিষয়ে যা বললেন চিফ হুইপ

সংসদ সদস্যদের জন্য গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ

চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন