হোম > জাতীয়

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

আমার দেশ অনলাইন

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ও ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বলেছেন, ‘আমি ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব থেকে সরে এসেছি। কারণ, যারা এটির দাবি করেছেন, তাদের কাছে হস্তান্তর করাকেই ভালো মনে করেছি।’

শুক্রবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জুমা আরো বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল, জনগণের টাকায় ইনকিলাব কালচারাল সেন্টারকে একটি ট্রাস্টের মাধ্যমে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। কিন্তু শহীদ উসমান হাদি এটি সম্পন্ন করে যেতে পারেননি। হাদির মৃত্যুর পর তার ওয়ারিশরা এটি দাবি করেন। ফেসবুকে বিভিন্ন অপপ্রচার, কুৎসা এবং আইনি জটিলতা এড়াতে এই পদত্যাগের সিদ্ধান্ত। মূলত শহীদ উসমান হাদির সম্মান রক্ষা করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’

তিনি দাবি করেন, তাদের কাছে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান মুখ্য নয়, বরং বিপ্লবটাই মুখ্য। তারা তাদের আদি সংগঠন ইনকিলাব মঞ্চে এখনো দায়িত্বশীল অবস্থায় আছেন এবং সেখান থেকেই তাদের লড়াই ও কার্যক্রম চালিয়ে যাবেন।

ডাকসুর এই নেতা মনে করেন, প্রতিষ্ঠান ছেড়ে আসা মানে এই নয় যে তারা শহীদ উসমান হাদি বা তাদের লড়াই ছেড়ে চলে এসেছেন; বরং তারা অন্য কোনো মাধ্যমে এই সংগ্রাম জারি রাখবেন।

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজের তাগিদ