হোম > জাতীয়

বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

স্টাফ রিপোর্টার

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগের বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য রাখেন ড. ইউনূস। তিনি বলেন, বিশ্ব এখন একটি আত্মবিধ্বংসী সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে, কারণ কার্বন নিঃসরণ, বর্জ্য উৎপাদন এবং সম্পদ পুঞ্জিভূতকরণের পুরনো অর্থনৈতিক মডেল অনুসরণ করেই চলেছে।

তিনি বলেন, যদি আমরা টিকে থাকতে চাই, তাহলে আমাদের নতুন ‘থ্রি-জিরো’ সভ্যতার দিকে যেতে হবে, শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকতার দিকে যেতে হবে।’

প্রকৃতির সুরক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনার সম্পদ যদি ভাগাভাগি না করেন, তাহলে সমাজে টিকে থাকা সম্ভব নয়। মানুষ জন্মগ্রহণ করে অন্যের অধীনে কাজ করার জন্য নয় বরং উদ্যোক্তা হওয়ার জন্য-এই কথা উল্লেখ করে তিনি তরুণদের উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরির পরামর্শ দেন।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি: দিলারা চৌধুরী

অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদরাসার চূড়ান্ত ক্ষতি হবে: আহমাদুল্লাহ

স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব সংবিধান সংশোধন কমিটির বৈঠকে

শাহজালালে ১৪১ ফ্লাইট বাতিল, আটকা ২১,৯৩৩ জন যাত্রী

জলবায়ু অর্থায়ন হতে হবে ঋণের বদলে অনুদানভিত্তিক

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নিপীড়ন নিয়ে হেফাজতে ইসলামের বিবৃতি

ঢাকা-নারিতা রুটে ফ্লাইট বাড়াল বিমান

রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫

‘জামায়াত সমর্থন না দিলে ৯১ সালে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা’