হোম > জাতীয়

যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষে নয়, জনগণের পক্ষে

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষে নয়, তারা জনগণের পক্ষে। নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত।

বুধবার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

‎এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে নিজের গভীর আগ্রহের কথা প্রকাশ করেন। তিনি বলেন, আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি। যুক্তরাষ্ট্র মনে করে, নির্বাচনের ফলাফল নির্ধারণ করার একচ্ছত্র অধিকার কেবল বাংলাদেশের জনগণেরই।

‎‎প্রধান উপদেষ্টার সঙ্গে গত সপ্তাহের বৈঠকের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টা আমাকে আশ্বস্ত করেছেন নির্বাচন উৎসবমুখর হবে। আমি নিজেও আশা করি এটি একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন হবে, যেখানে নাগরিকরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

‎‎সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া তথ্যে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে কমিশনের প্রস্তুতি প্রশংসনীয়। তিনি আবারও স্মরণ করিয়ে দেন, জনগণের ম্যান্ডেট পাওয়া প্রতিনিধিদের সঙ্গেই ওয়াশিংটন ভবিষ্যতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী