হোম > জাতীয়

কবি দাউদ হায়দার মারা গেছেন

স্টাফ রিপোর্টার

জার্মানিতে নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন। শনিবার রাতে বার্লিনের একটি বয়স্ক নিরাময়কেন্দ্রে তার মৃত্যু হয়। দাউদ হায়দারের ভাতিজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে দাউদ হায়দার মারা গেছেন।

১৯৭৪ সালে দেশ ছাড়ার পর কয়েক বছর কলকাতায় বসবাস করেন তিনি। পরে ১৯৮৭ সালে সেখান থেকে জার্মানিতে চলে যান দাউদ হায়দার। এরপর থেকে সেখানেই ছিলেন তিনি।

চিরকুমার দাউদ হায়দার আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বছরের ডিসেম্বরে বার্লিনের বাসার সিঁড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। সে সময় তাকে হাসপাতালের আইসিইউতে নিতে হয়।

/এফ/

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার