হোম > জাতীয়

বাঁশখালীর ‘নাগরিকত্ব’ পেলেন জামায়াত আমির

আমার দেশ অনলাইন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন তিনি।

সভায় উপস্থিত বাঁশখালীবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি গেঞ্জি পরে আপনাদের সামনে এসেছি। এর মানে হচ্ছে, আমি এই এলাকার কোনো মেহমান নই। আজ থেকে আমিও বাঁশখালীর একজন মানুষ। আপনারা আমাকে নাগরিকত্ব দিতে রাাজি আছেন?’

এ সময় উপস্থিত জনতা হ্যাঁ-সূচক সম্মতি জানালে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ।’

ডা. শফিকুর রহমান বলেন, এবারের বন্যায় দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি বাঁশখালী তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এবারের বন্যায় ২৩ জন মানুষ মারা গেছেন। আমরা প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা করব এবং আগামী তিন দিনের মধ্যেই তা পৌঁছে দেওয়া হবে।’

এর আগে জামায়াতে ইসলামীর আমির বন্যাদুর্গত বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন। শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ না থেকে কোমরসমান পানি মাড়িয়ে কয়েকটি বাড়িতে গিয়ে প্রবীণ, নারী ও শিশুদের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. শফিকুর রহমান বলেন, ‘দুর্যোগের সময় মানুষের পরিচয় একটাই—সে একজন বিপন্ন মানুষ। ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় এখানে বিবেচ্য নয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং ডাকসুর জিএস এস এম ফরহাদসহ স্থানীয় নেতারা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

সচিবালয় স্থানান্তরে জটিলতার শঙ্কা

বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের কুলখানি অনুষ্ঠিত

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণ নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের তুলনায় বাংলাদেশিদের বেতন কত

ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

প্রযুক্তির সংখ্যা নয়, নাগরিকসেবার মান দিয়ে ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে