হোম > জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন কখন- জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

স্টাফ রিপোর্টার

নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার নবনির্বাচিত জেলা প্রশাসকদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।

মীর শাহে আলম বলেন, ‘জাতীয় নির্বাচনে যেসব নেতাদের মনোনয়ন দেয়া যায়নি সেসব ত্যাগী নেতাদেরই জেলা প্রশাসক করা হয়েছে। বর্তমানে দলীয় বিবেচনায় নিয়োগ হলেও এসব নেতারা ভবিষ্যতে নির্বাচন করবে বলে নিজেদের স্বার্থেই নিরপেক্ষ ভূমিকা পালন করবে তারা।

দলীয় বিবেচনায় পদ পেলেও সবাই জবাবদিহিতার আওতায় থাকবে বলেও জানান তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন সংক্রান্ত অধ্যাদশগুলো আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।’

এসময় ঢাকা সিটি উত্তর করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ

আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিয়ে কয়েক দিনের নাটকীয়তা

পঙ্গু হাসপাতালে ভাঙা হাত-পা নিয়ে কাতরাচ্ছে রোগীরা

ঈদের দীর্ঘ ছুটি শেষে খুলেছে অফিস

ঈদ উৎসবে স্থানীয় সরকার নির্বাচনের আমেজ

দিয়াবাড়ি পশুর হাটে অভিনব কায়দায় চাঁদাবাজি

বিটিভিতে ঈদের অনুষ্ঠানের নামে লুটপাট

আমার দেশ প্রথম দফায় বন্ধের কালো দিন আজ

দেড় মাসের মধ্যে দ্বিতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম

কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপ্রতিমন্ত্রী