হোম > জাতীয়

মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার: মাহদী আমিন

স্টাফ রিপোর্টার

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে মাহদী আমিন। ছবি: সংগৃহীত

মেধাভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন বাংলাদেশ গড়তে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার রাজধানীর সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অতীতের মেধাহীন বাংলাদেশ থেকে বেরিয়ে এসে মানবিক মূল্যবোধের ভিত্তিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

চলমান বন্যা পরিস্থিতি ও সরকারের দুর্যোগ মোকাবিলা কার্যক্রম প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সারা দেশে বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে মর্মাহত। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিস্থিতি তদারকি করছেন এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

ত্রাণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে ২ কোটি ১৫ লাখ টাকা নগদ সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এই পাঁচ জেলায় এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে ১২ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। পাশাপাশি দুর্গতদের মধ্যে ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে রাষ্ট্র পরিচালনাকারী দল বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরাও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে তরুণদের উদ্দেশে মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের আগামী দিনের বাংলাদেশের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনা হচ্ছে। একই সঙ্গে সারা দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাবেক শিক্ষার্থীদের ব্যবসা-বাণিজ্য সহজীকরণে স্বল্পসুদে ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জাতীয়তাবাদী আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে নির্বাচিত সরকারের হাতকে শক্তিশালী করি এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলি।’

এএস

পাহাড়ধসের ঝুঁকি থেকে ২২১ পরিবারকে নিরাপদ আশ্রয়ে নিল সেনাবাহিনী

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান সরকারের

বাংলাদেশসহ ৭ দেশকে ভিসা নিয়ে সুখবর দিল সৌদি

বাঁশখালীর ‘নাগরিকত্ব’ পেলেন জামায়াত আমির

ডিসি-এসপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, গুরুত্ব পেল বন্যা পরিস্থিতি

বিয়ে বিচ্ছেদ করে বিপুল সম্পদের মালিক পুতুল

আনসার-ভিডিপি ব্যাংকে ১৫৩ সিনিয়র অফিসারের অভিষেক

এই দায় বিএনপিকে ১০০ বছর বহন করতে হবে: তাজুল

চট্টগ্রামে বন্যায় ত্রাণ-পুনর্বাসন তদারকির দায়িত্ব পেলেন জ্বালানি প্রতিমন্ত্রী

আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় পুলিশ সার্ভিস এসোসিয়েশনের তীব্র নিন্দা