হোম > জাতীয়

আরও ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

স্টাফ রিপোর্টার

ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকট নিরসনে জরুরি প্রয়োজন মেটাতে আরও তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। এছাড়াও ইপিআই কর্মসূচিতে ব্যবহৃত ভ্যাকসিন ক্রয় ও চাঁদপুর-ভোলায় সেতু নির্মাণের একাধিক প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে এই কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় ইয়ার এনার্জি এজি, কেএন্ডআর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি ও মেসার্স সিকদার ইন্টারন্যাশনাল থেকে এক লাখ টন করে মোট তিন লাখ টন বিভিন্ন মানসম্পন্ন ডিজেল কেনার তিনটি আলাদা প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

এছাড়া ইউনিসেফের মাধ্যমে ৫০ শতাংশ ভ্যাকসিন সরাসরি ক্রয় পদ্ধতিতে এবং অবশিষ্ট ৫০ শতাংশ ভ্যাকসিন উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।

কিন্তু উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ভ্যাকসিন সরবরাহ করা অত্যন্ত সময়সাপেক্ষ ও খোলা বাজারে প্রয়োজনীয়সংখ্যক ভ্যাকসিন পাওয়া যায় না বলে জানা যায়। এ কারণে ভেকসিনের গুণগত মান বজায় রাখাও সম্ভব হয় না।

এ পরিস্থিতিতে নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ২০২৫-২৬ অর্থবছরে কার্যক্রমে ব্যবহৃত অবশিষ্ট ৫০ শতাংশ ভ্যাকসিন (ভিটামিন ‘এ’-৫০ ক্যাপসুল এবং কৃমিনাশক ট্যাবলেট) উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফের মাধ্যমে কেনার নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

জানা গেছে, এ ভ্যাকসিন ক্রয় বাবদ সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪২১ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকা। ইউনিসেফের মাধ্যমে ক্রয় বা সংগ্রহ করা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান নিয়ন্ত্রণ বজায় থাকে এবং ক্রয়কৃত ভ্যাকসিনের ক্রয়মূল্য তুলনামূলকভাবে কম।

সভায় মেঘনা নদীর ওপর শরিয়তপুর-চাঁদপুর সড়কে ৮ কি.মি. দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পটি পিপিপির ভিত্তিতে গ্রহণের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। দেশের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম অংশের প্রায় ৩০টি জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়। এ প্রকল্পের আওতায় ৪ লেন সেতু, উভয় পাশে ৮.৫৭ কি.মি. দীর্ঘ সংযোগ সড়ক এবং ৯.৬৩ কি.মি. দীর্ঘ নদীর তীর রক্ষামূলক কাজ করা হবে।

সভায়, ‘বরিশাল-ভোলা সড়কে কালাবাঁদর এবং তেঁতুলিয়া নদীর উপর ভোলা সেতু’ প্রকল্পটি পিপিপির ভিত্তিতে গ্রহণের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

আ. লীগের বিচার ও হাসিনাকে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি সংসদে

শৃঙ্খলা রক্ষায় ন্যায্যতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ইউজিসি চেয়ারম্যানের

বন্যায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী: মাহদী আমিন

দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার

বন্যাদুর্গত মানুষের সহায়তায় বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

প্রধানমন্ত্রীর উদ্যোগে ভিভিআইপি গ্যালারি থেকে সংসদ দেখলেন স্বর্ণজয়ীরা

কবে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে পড়াই মুসলিম বিশ্বের বড় চ্যালেঞ্জ: মাহমুদুর রহমান

ওআইসি সংস্কার ছাড়া মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারবে না