হোম > জাতীয়

রোজার আগেই নির্বাচন হতে পারে: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার

রোজার আগেই নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রেস সচিব জানান, রোজার আগেই নির্বাচন হতে পারে। নির্বাচন প্রস্তুতি এবং সংস্কারের প্রয়োজনীয় সব কাজ শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হবে। এর অর্থ হলো যে প্রাতিষ্ঠানিক কাঠামোসহ যা কিছু দরকার সেটা এখন থেকেই শুরু করতে হবে।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন এপ্রিলের প্রথমার্ধে হবে। পরে আমরা বলেছি সংস্কারগুলো হলে ফেব্রুয়ারি, রোজার আগেও হতে পারে। এটা বলা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সব প্রস্তুতি নেয়ার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।

সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে এক বৈঠকে তিনি এমন নির্দেশনা দিয়েছেন বলে তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী সংসদ নির্বাচনের জন্য ১৮-৩৩ বছর বয়সীদের জন্য পৃথক ভোটার তালিকা ও আলাদা বুথ করা যায় কি-না তা খতিয়ে দেখতে বলেছেন।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম, আপনারা জানেন এবার অনেক নতুন ভোটার ভোট দিবেন। শেখ হাসিনার তিনটি নির্বাচনে কারচুপি হয়েছিল। তরুণরা কেউ ভোট দিতে পারেনি

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান