হোম > জাতীয়

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি এমপি হানজালার

আমার দেশ অনলাইন

বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে এ দাবি জানান তিনি।

সংসদ সদস্য বলেন, তার এলাকার অনেক তরুণ বিদেশে যাওয়ার প্রতি আগ্রহী। তবে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা না থাকায় বিদেশে গিয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন এবং কম মজুরিতে কাজ করতে বাধ্য হন।

তিনি বলেন, ‘আমার এলাকার ছেলেরা বিদেশে গিয়ে অনেক ধরনের কষ্ট পায়। তারা ভালো কোনো কাজ করতে পারে না। খুব অল্প টাকায় বিদেশিরা তাদের নিয়ে যায়। এটা কারিগরি প্রশিক্ষণের অভাবেই হয়।’

তিনি আরও বলেন, মাদারীপুর-১ আসন থেকে প্রচুরসংখ্যক মানুষ বিদেশে যান। তাই এলাকায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা অত্যন্ত প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আমার এলাকায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের খুবই প্রয়োজন। যদি এটা একটু বিবেচনা করা হয়, তাহলে আমি এবং আমার এলাকার মানুষ খুব কৃতজ্ঞ থাকব।’

তিন বছরে চারশোর বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশের উন্নয়নে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে যা বললেন শামা ওবায়েদ

সড়ক-রেল-নৌপথে আসছে নতুন বিনিয়োগ সহযোগিতা

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫২

মন্ত্রীর গাড়ি উল্টোপথে, দুই মামলা, ছয় হাজার টাকা জরিমানা

সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের ধন্যবাদ