হোম > জাতীয়

ঢাকার জলাবদ্ধতা নিয়ে সংসদে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার

ঢাকায় গত কয়েকদিনের অতিবৃষ্টির ফলে সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে বসবাস অযোগ্য হয়ে পড়েছে বলে দাবি করেছেন ঢাকা-১২ আসনের জামায়াতের এমপি সাইফুল আলম মিলন। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেন সাইফুল আলম।

সাইফুল আলম মিলন বলেন, গত কয়েকদিন যাবৎ সারা দেশের মত ঢাকায় শহরে অতিবৃষ্টির পরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঢাকা-১২ আসনের সব জায়গায় জলাবদ্ধতার কারণে জনভোগান্তি হচ্ছে। এই পানিগুলো চরম নোংরা। সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে বসবাস অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাইফুল আলম বলেন, ঢাকার জলাবদ্ধতার এত খারাপ অবস্থা, সংসদের পূর্ব ও পশ্চিম পাশেও জলাবদ্ধতা আছে। বিজয় সরণির ভিভিআইপি রোডেও বর্ষাকালে ব্যাপক জলাবদ্ধতা হয়। ঢাকা শহরের বহু এলাকার এমন অবস্থা আছে, এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আসলে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। অন্যথায় ঢাকা শহরের লোকেরা বসবাস করতে পারছে না।

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা