হোম > জাতীয়

‘সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন আমার দেশ-এর মাহমুদা ডলি

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) ‘সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার মাহমুদা ডলি।

শনিবার (১০ মে) বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান স্বাক্ষরিক এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

মাহমুদা ডলি দৈনিক আমার দেশ পত্রিকায় অপরাধ বিভাগে কাজ করছেন। তিনি ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক নারীবিষয়ক সম্পাদক (২০২৪) এবং নির্বাচিত সাবেক কার্যনির্বাহী সদস্য (২০১৮) ছিলেন। এছাড়াও নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক।

২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাহমুদা ডলি দৈনিক আমার দেশ পত্রিকায় কাজ করেছেন। এ সময়ে তিনি দৈনিক আমার দেশ পত্রিকায় দ্বিতীয় সেরা রির্পোটার পুরস্কারও অর্জন করেন।

বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন ও ডিজিটাল উন্নয়নবিষয়ক সংস্থা যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে গণমাধ্যম উন্নয়ন ও ডিজিটাল উন্নয়নের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন এবং ডিজিটাল উন্নয়ন।

বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ও ডিজিটাল ডেভেলপমেন্ট-এর ভূমিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ও জাতিসংঘের ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর বিশেষ পরামর্শক মর্যাদা প্রাপ্ত সংস্থা এবং জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২১ এবং ২০২৩ এর বিজয়ী এবং চ্যাম্পিয়ন।

মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান