হোম > জাতীয়

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অ্যাডহক কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও কমিটি দখলকে কেন্দ্র করে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বাগযুদ্ধে জড়িয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) সংসদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি বিল পাসের সময় তাদের মধ্যে এ বিষয়ে কথা হয়।

সংসদে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক দখল করা হয়েছে, বিসিবি হয়ে গেছে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অব্যবহার করে সারা বাংলাদেশের জেলা কমিটিকে প্রভাবিত করেছিলেন। সরকারি ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করে একতরফাভাবে বিসিবির একটা বডি করা হয়েছিল।

এ সময় সালাহউদ্দিনের বক্তব্যের পিঠে স্পিকার তাকে বিল নিয়ে কথা বলার আহ্বান জানান।

পরে বিসিবি প্রসঙ্গে ফের সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এখানো কোনো বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করি নাই। এতদিন শুনতান মায়ের দোয়া পরিবহন আছে, আজ মাননীয় সদস্যের (হাসনাত) কল্যাণে জানলাম বাপের দোয়া কমিটিও আছে।

তিনি এ সময় আরো অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়, ইন্টেরিম গভর্নমেন্টের সময় বাংলাদেশ ব্যাংক কারা দখল করেছিল, সেটা মানুষ জানে। কাদের নেতৃত্বে, কীভাবে দেশের অর্থনীতিতে নৈরাজ্য করা হয়েছিল? আমরা মনে করেছিলাম দেশের অর্থনীতি পুনরুদ্ধারে তারা কাজ করবে, বিপরীত করেছে। আমরা এখন সাফার করছি।

তিনি আরো প্রশ্ন তোলেন, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্যদের কারা নিয়ন্ত্রণে নিয়েছিল?

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

সংসদীয় কমিটি থেকে বাদ জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুনের বৈঠক

জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট