হোম > জাতীয়

ঝুঝিয়াংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

স্টাফ রিপোর্টার

চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সকালে বিএফএ’র সাইডলাইনে বোয়াও স্টেট গেস্ট হাউসে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে চীন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এই অধিবেশনের পর খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দোংইউ স্থানীয় সময় দুপুর ২টায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ড. ইউনূস। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গেও আজ সাক্ষাৎ করার কথা প্রধান উপদেষ্টার। এর আগে হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে ড. ইউনূস চার দিনের চীন সফরে রয়েছেন।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান