হোম > জাতীয়

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের ৫ নম্বর গেট দিয়ে প্রবেশের নির্দেশ

স্পোর্টস রিপোর্টার

সচিবালয়ে আগুন পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও সেখানে আছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কমিটিতে থাকবেন।

এদিকে কর্মকর্তা-কর্মচারীদের ৫ নম্বর গেট দিয়ে সচিবালয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় এক বিফ্রিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ নির্দেশনা দেন। সেখানে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে সচিবালয়ে আগুনের ঘটনা তদন্ত করবে একাধিক কমিটি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

সচিবালয়ে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন ও ঘটনাস্থল ঘুরে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সঙ্গে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামাল।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৬, ৭, ৮, ৯ এই চারটি তলায় আগুন ধরেছে। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যে আগুন নেভানোর কাজ শেষ হবে। আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনের অষ্টম তলায় আগুন লাগে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ