হোম > জাতীয়

রমনায় এসি বিস্ফোরণ: তিন টেকনিশিয়ান দগ্ধ, একজনের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার

রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একটি হলরুমে এসি মেরামতের সময় কম্প্রেসারের পাইপ বিস্ফোরণে তিন টেকনিশিয়ান গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে মো. মামুন (৩৮) নামে এক টেকনিশিয়ানের শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মী আব্দুল মালেক জানান, ইনস্টিটিউটের একটি হলরুমের এয়ারকন্ডিশনার (এসি) মেরামতের কাজ করছিলেন তিন টেকনিশিয়ান। হঠাৎ করেই এসির কম্প্রেসারের পাইপ বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ হওয়া তিনজন হলেন— মো. মামুন (৩৮), মোহাম্মদ রুসুল (৩০) ও রতন চন্দ্র (৩২)। স্থানীয়রা ও সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে বিকেলে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে মো. মামুনের শরীরের ৩৫ শতাংশ, মোহাম্মদ রুসুলের ৬ শতাংশ এবং রতন চন্দ্রের ৭ শতাংশ পুড়ে গেছে। তিনজনকেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে মামুনের অবস্থা অন্যদের তুলনায় বেশি আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

দগ্ধ টেকনিশিয়ানদের পরিবারের পক্ষ থেকে পূর্ণ চিকিৎসার দাবি জানানো হয়েছে। ঘটনার পর থেকে ওই হলরুমটি খালি করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১২ জন

চট্টগ্রাম বন্দর ইজারায় অর্থনীতি-নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা