হোম > জাতীয়

রাজধানীতে ঝুম বৃষ্টি, পথচারীদের ভোগান্তি

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

আজ বুধবার সন্ধ্যার পর হঠাৎ করেই রাজধানীর আকাশ কালো হয়ে ওঠে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে ধুলিঝড় বয়ে যায় বিভিন্ন এলাকায় এবং শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টিতে ভিজেছে কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, মগবাজার, ফার্মগেট, তেজগাঁওসহ রাজধানীর অধিকাংশ এলাকা।

বৃষ্টির পাশাপাশি বিদ্যুৎ চমকানোসহ বিকট শব্দে বজ্রপাতও হয়। ভারি বৃষ্টির কারণে পথচারী ও ফুটপাতের খুচরা দোকানিরা পড়েন ভোগান্তিতে। সন্ধ্যা পৌনে ৭টা থেকে হঠাৎ দমকা হাওয়াসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে চলে ৩০ মিনিট সময় ধরে। পথচারীদের মার্কেট-দোকানপাট ও মেট্রোরেল স্টেশনের নীচে আশ্রয় নিতে দেখা যায়। এ সময় রাস্তায় ও অলিগলিতে সামান্য পানি জমে লোকজনের চলাচলে ভোগান্তিতে পড়তে হয়।

সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র বলছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৬১টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে নেত্রকোনায় সবচেয়ে বেশি ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ময়মনসিংহে ২৩ মিলিমিটার, কিশোরগঞ্জের নিকলিতে ১৯ মিলিমিটার, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ মিলিমিটার, সিলেটে ১৩ মিলিমিটার, পটুয়াখালীতে ২ মিলিমিটার এবং রংপুর সৈয়দপুর ও বগুড়ায় সামান্য বৃষ্টি হয়েছে।

এর আগে, বুধবার বিকাল থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া দুই নম্বর সতর্কবার্তায় ঢাকা ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৬০ থেকে কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার তথ্য জানিয়েছিল আবহাওয়া দপ্তর।

এতে বলা হয়, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সন্ধ্যা ৬টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর প্রভাবে সন্ধ্যা ৬ টা থেকে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী শুক্রবার একই অবস্থা বিরাজ করলেও আগামী শনি ও রোববার দেশের আট বিভাগেই বৃষ্টিপাত বাড়তে পারে ।

আগামী শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন রোববার দেশে একই অবস্থা বিরাজ করতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে জানিয়েছে সংস্থাটি।

পুলিশের শীর্ষপর্যায়ে বড় রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান

ভূমি কর্মকর্তাদের অফিসে উপস্থিতি নিশ্চিত করবে দৃষ্টি অ্যাপস

ভেজাল ঠেকাতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার

মন্ত্রণালয়ের নজরদারিতে আসছে এসিল্যান্ড-তহশিলদাররা

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%

সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত