হোম > জাতীয়

নির্বাচনে জটিলতা সৃষ্টি হলে সরকার সামাল দিতে পারবে না

সিলেটের সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের চা চক্র

সিলেট ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই, হতেই হবে। নাহলে যে জটিলতা সৃষ্টি হবে তা এই সরকার সামাল দিতে পারবে না।

সিলেটে সাংবাদিদের সঙ্গে এক চা-চক্র ও মতবিনিময় সভায় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

নগরীর কুদরত উল্লাহ কমপ্লেক্সের ৩য় তলায় বাদ মাগরিব আয়েজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।

ডা. শফিক বলেন, নির্বাচন চেয়ে যারা পাগল হয়েছিল এখন তাদের কেউ কেউ নির্বাচন পেছানোর জন্য ভিন্ন সুরে কথা বলছেন। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা দেশের জনগণ মেনে নিবে না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যে ফিল্ড সাজানো হচ্ছে তা নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড না- এটা পছন্দের ফিল্ড সাজানো হচ্ছে। নির্বাচনের জন্য অনুকূল ও সমতল ফিল্ড তৈরি হয়নি।

জামায়াত আমির বলেন, আমরা অতীত নিয়ে আর কামড়া-কামড়ি করতে চাই না। প্রতিশোধের রাজনীতির সমাপ্তি চাই।পারস্পারিক সহনশীলতা রক্ষা করে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।

তিনি কোম্পানীগঞ্জের বালু-পাথর সম্পর্কে বলেন, প্রাকৃতিক এই সম্পদে এক সময় সারা কোম্পানীগঞ্জ পাথর হয়ে যাবে। পরিবেশের ক্ষতি না করে কীভাবে এগুলো উত্তোলন করা যায় তা নিয়ে পরিকল্পনা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মো. ফখরুল ইসলাম, হবিগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী সাংবাদিক ওলীউল্লাহ নোমান, জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান, দৈনিক জালালাবাদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরুল ইসলাম বাবুল।

মতবিনিময়ে সিলেটে কর্মরত সম্পাদক, বার্তা সম্পাদক, জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আঞ্চলিক দায়িত্বশীলরা অংশ নেন।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের