হোম > জাতীয়

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ

লালমনিরহাটে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট পৌঁছে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করতে চায় সরকার। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিন এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার উপযোগী করে নয়, উদ্ভাবনের জন্য তৈরি করতে হবে। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবন করে দেশের অগ্রযাত্রায় তরুণ প্রজন্মকে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, অর্থসংকটে যেনো কোনও উদ্ভাবন হারিয়ে না যায় সে লক্ষ্যে সরকার ৫শ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড বরাদ্দ রেখেছে।

প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিজ্ঞান ও প্রযুক্তি আগামী বিশ্ব শাসন করবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের প্রস্তুত করার এখনই সময়।

লগি-বইঠার তাণ্ডব রুখতে হবে সম্মিলিতভাবে: মারফ কামাল খান

মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকীতে যুব বাঙালির শ্রদ্ধা নিবেদন

রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ আখ্যা দিয়ে আশরাফ মাহদির ক্ষোভ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭

জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী

লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

ডগাইর-বামৈলে সোয়া ৯ কিমি খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার রায় আজ

জ্বালানি আমদানি নির্ভরতায় ঝুঁকিতে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলো