হোম > জাতীয়

পুলিশের জন্য কেনা হচ্ছে ২১২ ডাবল কেবিন পিকআপ, ব্যয় ১৮২ কোটি টাকা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ ভ্যান কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিকআপগুলো সরবরাহ করবে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম অব্যাহত রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব পিকআপ কেনা প্রয়োজন। এ বিষয়ে অর্থ বিভাগের সম্মতি নেওয়া হয়েছে।

সূত্র জানায়, পরবর্তী সময়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ২১২টি পিকআপ কেনার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে দরপ্রস্তাব আহ্বান করা হলে প্রতিষ্ঠানটি প্রস্তাব দাখিল করে। টিইসি প্রস্তাবটি গ্রহণযোগ্য বলে বিবেচনা করে। প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসির নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিকআপগুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম, অপরাধ দমন এবং জরুরি অভিযানে পুলিশের যানবাহন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এসব পিকআপ কেনা হচ্ছে। নতুন যানবাহন যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশের চলাচল ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এমই

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

হিন্দি-উর্দুতে ডিপ্লোমা আছে, আরবি-ফার্সি কুচকুচ জানি

বিরোধীদলীয় নেতা হিসেবে নয়, জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন

মাসুদ কামালের মন্তব্যে চিকিৎসক সংগঠনগুলোর নিন্দা, ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি মন্ত্রীর প্রশংসা

জ্বালানিমন্ত্রীকে নোয়াখালীতে আরেকটি বিয়ে করার অনুরোধ এমপির

প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নৃত্যকলাসহ চার বিষয়: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করতে হবে: তথ্যমন্ত্রী

প্রতিবন্ধীদের সমাজের মেইনস্ট্রিমে নিয়ে আসতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সংসদে হাদি ও জুলাই হত্যার বিচার চাইলেন জুলাই শহীদের মা