হোম > জাতীয়

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণে যাওয়া বাংলাদেশি নাগরিকদের কিছু বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি বার্তা প্রকাশ করেছে দূতাবাস। বার্তায় এ ধরনের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কাজ করা যাবে না, তা স্পষ্টভাবে তুলে ধরা হয়।

বার্তায় বলা হয়, বার্থ ট্যুরিজম (শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া) বি১/বি২ ভিসার আওতায় অনুমোদিত নয়।

ছবি: সংগৃহীত

এ ছাড়া ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়ার উদ্দেশ্যে চাকরি বা কাজ করা যাবে না। একইভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি বা একাডেমিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পূর্ণকালীন পড়াশোনা করাও এই ভিসার শর্তের লঙ্ঘন।

মার্কিন দূতাবাস আরো জানিয়েছে, বি১/বি২ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে পারিশ্রমিকের বিনিময়ে কর্মসংস্থানে যুক্ত হওয়াও অনুমোদিত নয়। তাই এ ধরনের ভিসায় ভ্রমণের আগে এর শর্ত ও বিধিনিষেধ সম্পর্কে যথাযথভাবে অবগত হওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের সতর্ক করা হয়েছে।

আরএ

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

বাংলাদেশে বড় ঋণখেলাপিরা কেন শাস্তি পায় না

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ