হোম > জাতীয়

পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে

সংসদে পানিসম্পদমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

আন্তঃসীমান্ত পানিবণ্টন সম্পর্কিত বিদ্যমান চুক্তি বা সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে সরকার নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে। এ লক্ষ্যে আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন সংক্রান্ত বর্তমান চুক্তি বা সমঝোতাসমূহের পর্যালোচনা করে নতুন চুক্তি সম্পাদনসহ যৌথ নদী কমিশন, বাংলাদেশকে শক্তিশালীকরণ ও অববাহিকাভুক্ত দেশসমূহ যথা- ভারত, নেপাল, ভুটান ও চীনের সমন্বয়ে সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণে সরকার কাজ করছে।

রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে কুমিল্লা-৯ আসনের আবুল কালামের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, উজানের দেশসমূহে আন্তঃসীমান্ত নদীর ওপর অবকাঠামো নির্মাণের ফলে শুকনো মৌসুমে বাংলাদেশের পানি প্রবাহ হ্রাস পাওয়ার বিষয়টি অসত্য নয়। এছাড়াও প্রাকৃতিক ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে উজানে পানির লভ্যতা হ্রাস পাচ্ছে।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের অপর এক প্রশ্নের জবাবে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে জুন পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয় ৩৬৬ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করবে।

জামায়াত এমপি নুরুল ইসলামের প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ এবং দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, পরিবেশ ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য পদ্মা ব্যারেজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবায়নযোগ্য। প্রকল্পটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্বার্থ সংরক্ষণের প্রেক্ষিতে সম্পূর্ণভাবে যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হয়েছে। কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থাপনা ও বিশেষজ্ঞ পরামর্শক রাখা হয়েছে।

নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদার প্রশ্নের জবাবে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় ৫ বছরে ৯ হাজার ৪৬ কিমি খাল খনন ও পুনঃখনন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সংসদের কোনো কোনো মন্ত্রী ফ্যাসিবাদী আওয়ামী সরকারের ভাষায় কথা বলছেন

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

জুলাই সনদ বাস্তবায়ন ‘রাজনৈতিক সৌজন্যের’ মধ্যে সীমাবদ্ধ: সুজন

তরুণদের মাদকমুক্ত রাখতে সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসনে ৬ মাসে ২৮৭৯ নিয়োগ হবে

তীব্র ভ্যাপসা গরমের পর রাজধানীতে ঝুমবৃষ্টি, জনজীবনে স্বস্তি