হোম > জাতীয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাল সংসদ

সংসদ রিপোর্টার

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানীর মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। মঙ্গলবার জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। শোক প্রস্তাবটি ডেপুটি স্পিকার কায়সার কামাল ভোটে দিলে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাশ হয়। পরে এক মিনিটের নীরবতা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

শোক প্রস্তাবে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানী ছিলেন সমকালীন বিশ্বের অন্যতম প্রজ্ঞাবান ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্বে কাতার একটি দ্রুত উন্নয়নশীল, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, অবকাঠামো, অর্থনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং মানবসম্পদ উন্নয়নে তাঁর যুগান্তকারী অবদান কাতারকে বিশ্বে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত করেছে। এ কারণেই তিনি ‘আধুনিক কাতারের স্থপতি’ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত।

তিনি বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়। বাংলাদেশের বিপুলসংখ্যক প্রবাসী কর্মীর কর্মসংস্থান, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কাতার রাষ্ট্র একজন মহান রাষ্ট্রনায়ককে হারিয়েছে এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় হারিয়েছে শান্তি, উন্নয়ন ও সহযোগিতার একজন নিবেদিতপ্রাণ প্রবক্তাকে।

প্রস্তাবে কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানীর প্রশংসা করে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকটকালীন সময়ে কাতার নিজে বিপদগ্রস্ত হওয়া সত্বেও বাংলাদেশের শ্রমিক-কর্মচারীদের পাশে যেভাবে মানবিকতা নিয়ে দাঁড়িয়েছে তা আমাদের হৃদ নাড়িয়ে দিয়েছে। বর্তমান আমিরের এই মানবিক কর্মকাণ্ড ও মহানুভবতায় বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করছে।

প্রস্তাবে বলা হয়, প্রস্তাবের অনুলিপি কাতারের জাতীয় পরিষদ, বাংলাদেশে কাতার দূতাবাস এবং কাতার সরকারের নিকট পাঠানোর অনুরোধ করা হয়।

ওআইসি পুনর্গঠন ছাড়া মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারবে না

তথ্য কর্মকর্তাদের ডিজিটাল যোগাযোগে সক্রিয় হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

ব্রয়লার চিকেন পার্টির পেজ থেকে পতিত ফ্যাসিস্ট লীগকে বার্তা

ঢাকার জলাবদ্ধতা নিয়ে সংসদে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

‘ফার্মের মুরগি’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’