হোম > জাতীয়

ভারতের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

বিগত সরকারের আমলে হওয়া ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি প্রকল্প ও চুক্তি বাতিলের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার তার দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো কথা বলব না।

এর আগে রোববার রাতে নিজের ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে ভারতের সঙ্গে হওয়া ১০ টি চুক্তি বাতিলের বিষয়ে তথ্য তুলে ধরেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চুক্তি বাতিল নিয়ে আসিফের দেওয়া পোস্টের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা।

আসিফের পোস্টে যেসব বাতিল হওয়া চুক্তি ও প্রকল্পের নাম রেখেছেন, সেগুলো হলো- ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা আইইজেড) এবং ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগ বোট চুক্তি।

আটকে পড়াদের আনতে ঢাকা–দুবাই রুটে ২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

রেলের টিকিটে ২৫ শতাংশ ডিসকাউন্ট, কারা পাবেন জানালেন রেলমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য দিলেন ইসি আনোয়ারুল

দ্রুত একটি বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির করুন: ফকির মাহবুব আনাম

১৮ মার্চের ছুটি নিয়ে যা জানা গেল

৪ মন্ত্রণালয়-বিভাগে চুক্তিতে নতুন সচিব

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

সরকার ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাত্র-জনতা জুলাইয়ের পথে হাঁটবে

কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল