হোম > জাতীয়

হাদির বোনকে নির্বাচন করার প্রস্তাব

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বোনকে আগামী সংসদ নির্বাচনে লড়ার প্রস্তাব করা হয়েছে । শুক্রবার বিকালে শাহবাগের জুলাই চত্ত্বরে সমাবেশে এ ঘোষণা করা হয়। সমাবেশে হাদির নামে শাহবাগ চত্ত্বর ও তার রেখে যাওয়া ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্টপোষকতার দাবি করা হয়েছে।

শাহবাগের জুলাই চত্ত্বরের সমাবেশে হাজার হাজার তরুণ, নারী, পুরুষ যোগ দিয়েছে। এমন কী অনেকই পরিবার নিয়ে এসেছেন। কেউ আবার মিছিল সহকারে সমাবেশে যোগ দিয়েছেন।

সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর বলেন, হাদির মৃত্যু হতে পারে না। কারণ, হাদি দেশের জন্য, মানুষের জন্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন।

তিনি আরও বলেন, সুশীলরা কত কথা বলছেন আজ। কই আমরাতো দেখি নাই, কুষ্টিয়ায় যখন মাহমুদুর রহমানের ওপর হামলা হয়েছিল তখন তারা কোন কথা বলেননি। তাই সুশীলগীরী বাংলাদেশে চলবে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাহবাগে ছাত্র-জনতা জড়ো হচ্ছেন। তাদের হাতে পতাকা দেখা গেছে। মুখে স্লোগান। ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, স্লোগান দিচ্ছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

যাত্রাবাড়ি থেকে আসা শিক্ষার্থী সোহেল জানান, হাদির মত দেশপ্রেমিক সাহসী মানুষকে হারিয়ে আমরা শোকাহত। উল্লেখ্য, গতকাল রাতে হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে উঠে রাজধানী ঢাকাসহ সারাদেশ।

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

গণতন্ত্রে সমালোচনা শোনার ও অন্যের মত গ্রহণের মানসিকতা থাকতে হবে: আইনমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস