হোম > জাতীয়

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

আজ ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম জেবুন্নেছা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবাণীতে দলটির চেয়ারম্যান তারেক রহমান এই শোক জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বেগম জেবুন্নেছা’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন। যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, একজন আদর্শ মা হিসেবে নিজ সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা বেগম জেবুন্নেছা একজন মহীয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সাড়ে ৬ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশ জামুকার

গুম প্রতিরোধে ভালো আইন আনার প্রতিশ্রুতি রাখেনি সরকার

রাষ্ট্রপতি নির্বাচন দলীয়করণের বিরুদ্ধে ৫৭ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি

চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

উপজেলা হাসপাতালে বিশেষায়িত চক্ষুসেবা চালুর পরিকল্পনা সরকারের

শিল্পের বড় চ্যালেঞ্জ গ্যাস-বিদ্যুতের সংকট: বিকেএমইএ

সারের সংকট নেই, বরং চাহিদার অতিরিক্ত মজুত আছে: কৃষিমন্ত্রী

ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে সম্মিলিত পদক্ষেপের আহ্বান আইসিটিমন্ত্রীর

মির্জা ফখরুল ও অলি আহমদের মধ্যে ভোট বৃহস্পতিবার