হোম > জাতীয়

বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের ৪ পদক

স্টাফ রিপোর্টার

ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬ এ বাংলাদেশি সাঁতারুরা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। গত রোববার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ সর্বমোট চারটি পদক অর্জন করে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ, ১৯ কিলোমিটার নারী এবং ৮১ কিলোমিটার পুরুষ—এই তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইভেন্টে দেশ-বিদেশের উল্লেখযোগ্য সংখ্যক সাঁতারু অংশগ্রহণ করেন। ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে ২৮ জন, ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে ৩৬ জন এবং ১৯ কিলোমিটার নারী ইভেন্টে ১৫ জন সাঁতারু অংশগ্রহণ করে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ থেকে সর্বমোট নয়জন সাঁতারু উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৯ কিলোমিটার ইভেন্টে ছয়জন এবং ৮১ কিলোমিটার ইভেন্টে তিনজন সাঁতারু অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ স্বর্ণপদক এবং ১৯ কিলোমিটার নারী ইভেন্টে নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার রৌপ্যপদক অর্জন করেন। এ ছাড়া ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে নৌবাহিনীর সাঁতারু পলাশ চৌধুরী রৌপ্যপদক এবং সেনাবাহিনীর সাঁতারু নুর ইসলাম ব্রোঞ্জপদক অর্জন করেন। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুদের এ সাফল্য দেশের জন্য গৌরব বয়ে এনেছে। তাদের এ অর্জন দেশের সাঁতার অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে।

মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার

জাহাজভাঙা শিল্পে এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয়

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের নাম পরিবর্তনের দাবি জামায়াত এমপির

বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: স্বরাষ্ট্রমন্ত্রী

‘প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন’

গাজী নজরুলকে সংসদীয় কমিটিতে রাখা নিয়ে বিতর্ক, আপত্তিতে বাদ

বিদ্যুৎ ও গ্যাস জনগণের অধিকার, কারও দয়া নয়: ব্যারিস্টার নাজিবুর