হোম > জাতীয়

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশের নতুন কনস্যুলেট খুলছে

স্টাফ রিপোর্টার

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বাংলাদেশি অধ্যুষিত অঙ্গরাজ্য মিশিগানে বাংলাদেশের নতুন কনস্যুলেট চালুর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এদিন বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে মিশিগানে বাংলাদেশের নতুন কনস্যুলেট চালুর অনুমোদনের তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের অঙ্গরাজ্য ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, তাদের পুরো কাজকে যেন অনলাইনে সার্ভিস দিতে পারেন। সেটার সক্ষমতা যেন কনস্যুলেট চালু হওয়ার সঙ্গে সঙ্গে থাকে। সেই বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস আছে। এছাড়া টেক্সাসের হিউস্টনে, ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে, ফ্লোরিডার মায়ামিতে, লুজিয়ানার নিউ অরলেন্সে এবং নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট অফিস আছে। এছাড়া নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশন রয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের মিশিগানে কনস্যুলেট খোলার দীর্ঘদিনের। দাবির মুখে বিভিন্ন সময় মিশিগানে কনস্যুলেট খোলার আশ্বাস মিললেও আলোর মুখ দেখেনি। অঙ্গরাজ্যটির ডেট্রয়েট, হামট্রাম্যাক, ওয়ারেন, স্টার্লিং হাইটস ও ট্রয়ের মতো শহরগুলোতে বাংলাদেশিদের ঘনবসতি লক্ষণীয়।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের