হোম > জাতীয়

ট্রাভেল এজেন্সিগুলোকে নিবন্ধন দ্রুত নবায়নের নির্দেশ

স্টাফ রিপোর্টার

মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের ট্রাভেল এজেন্সিগুলোকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে নিবন্ধন সনদ নবায়ন করার নির্দেশ দিয়েছে সরকার। অন্যথায় বিদ্যমান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ।

মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সতর্কতা জারি করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩, এর ২০২১ সালের সংশোধনী এবং ২০২২ সালের বিধিমালা অনুযায়ী নিবন্ধন সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ সনদ দিয়ে ট্রাভেল এজেন্সি চালানো সম্পূর্ণ অবৈধ।

বিবৃতিতে বলা হয়, সময়মতো নিবন্ধন সনদ নবায়ন না করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে ব্যবসা চালাচ্ছে, তাদের জরুরি ভিত্তিতে অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম www.regtravelagency.gov.bd নবায়নের আবেদন করতে বলা হয়েছে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে দিয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে বৈধ নিবন্ধন সনদ সংগ্রহ বা নবায়ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নতুন দায়িত্বে হুমায়ুন কবির

গুদামের সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি’

‘এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে তার স্বামী গুম ছিলেন’

তিন জেলায় নতুন পুলিশ সুপার

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিমান ভাড়া আরো কমানোর চিন্তা-ভাবনা চলছে: বিমানমন্ত্রী

কক্সবাজার উপকূলে প্রাকৃতিক সুরক্ষা নষ্ট করে সড়ক নির্মাণ না করার আহ্বান বিআইপির

নতুন বেতনকাঠামোর প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, কার বেতন কত হবে

সকালে ৬ হাজার, বিকালেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে জামায়াত এমপির প্রশ্ন