হোম > জাতীয়

৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট

স্টাফ রিপোর্টার

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বন্ধ থাকা রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

সম্মানিত যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত

শুরুতেই সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তাল সংসদ

লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

জানা গেল মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি

জনগণের সঙ্গে সামরিক বাহিনীর ঐক্যই দেশের রক্ষাকবচ: মাহমুদুর রহমান

বেসরকারি স্কুল শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ, বয়স নির্ধারণ

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

বাসে আগুন ও ককটেল নিক্ষেপ: জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সিটিজেন ইনিশিয়েটিভের

১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিরাট বোঝা: স্বরাষ্ট্রমন্ত্রী

মাহমুদুর রহমানের বক্তব্যের আধা ঘণ্টার মধ্যেই জাহাঙ্গীর গেটের বিলবোর্ড থেকে হাসিনার ছবি উধাও