হোম > জাতীয়

হামে প্রাণ গেল আরও ৭ শিশুর, নতুন করে আক্রান্ত ১২৮৭

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৭ শিশুর। একই সময়ে নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ৬৬ জন । আর সন্দেহজক হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ২২১ জনের। এতে মোট হামের রোগী পাওয়া গেল ১ হাজার ২৮৭ জন।

গত ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯১ জন এবং সন্দেহজনক হামে ৫২৯ জনের মৃত্যু হয়েছে। ফলে সরকারি হিসেবে এখন পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬২০ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ৭ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৭৯ হাজার ১২ জনের এবং এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৯ হাজার ৬৮৬ জনের । আর এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ হাজার ২৬৩ জন। এছাড়া এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৬৪ জন।

অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৭ শিশুর মধ্যে ৪ জন ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের একজন করে মারা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৫০৭ জন। এর মধ্যে নিশ্চিত হামের রোগী রয়েছে ৫১ জন।

বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ২৭৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিত হামে ৫৫ শিশু এবং ‘সন্দেহজনক হামে’ মৃত্যু হয়েছে ২২০ জনের। এরপরেই রয়েছে রাজশাহী বিভাগে নিশ্চিত হামে দুইজনসহ মোট ৮৭ জন, সিলেটে নিশ্চিত হামে তিনজনসহ ৬৬ জন, বরিশালে নিশ্চিত হামে ১৯ জনসহ ৫৬ জন, চট্টগ্রামে নিশ্চিত হামে ১০ জনসহ ৫৬ জন, ময়মনসিংহে নিশ্চিত হামে দুইজনসহ ৫০ জন, খুলনাতে হামের উপসর্গে ২৩ জন এবং রংপুর বিভাগে হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে: অধিকার

রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: টুকু

বিশ্বমঞ্চে বাংলাদেশি স্থপতিদের তুলে ধরতে চায় সরকার: মাহ্‌দী আমিন

পদত্যাগকারী এমপি কি বিচারের মুখোমুখি হয়েছেন, প্রশ্ন মারদিয়া মমতাজের

কর্মসংস্থান সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে সরকার

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: মঈন খান

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: আমিনুল হক

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী