হোম > জাতীয়

২৭ ঘণ্টা পর নিভল শাহজালালের কার্গো ভিলেজের আগুন

স্টাফ রিপোর্টার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে এ আগুন পরিপূর্ণভাবে নিভেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিকেলে বিমানবন্দরের গেটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

ব্রিফিংয়ে তাজুল ইসলাম জানান, শনিবার রাতে আগুন নিয়ন্ত্রণে আসলেও রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ হয়েছে।

তিনি জানান, কার্গো ভিলেজের যেখান থেকে আগুনের ঘটনা ঘটেছে সেখানে যদি অগ্নি সতর্কতার (ফায়ার ডিটেকটেড সিস্টেম) থাকতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। যে কারণে আগুন নেভাতেও বেশ বেগ পোহাতে হয়েছে।

আগুনের সূত্রপাত কিভাবে এবং এটি এতটা ছড়ালো কিভাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, “সূত্রপাত কিভাবে হয়েছে সেটা আমরা দেখছি, এরই মধ্যে তদন্ত কমিটি গঠন হয়েছে। নির্বাপণের পরই সাধারণত প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়। তারপরই তদন্ত কমিটি হয়। এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে। যাচাই বাছাই ও তদন্ত করে বলতে পারবো আগুনের সূত্রপাত কোথা থেকে”।

এর আগে দুপুরে বিমানবন্দর এলাকা পরিদর্শনে বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

এ সময় আগুনের পেছনে নাশকতার কোনো ঘটনা জড়িত কি-না জানতে চাওয়া হয়েছিল উপদেষ্টা জবাবে বলেন, “বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের ক্ষেত্রে নাশকতাসহ আমরা কোনো কিছুই উড়িয়ে দেব না, সবকিছুই আমলে নেব”।

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

ফ্যাসিজমই আ.লীগের আদর্শ ও মূলনীতি: তথ্য প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ খাতের গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর

শিশুদের মেধা বিকাশে সৃজনশীল উদ্যোগে কারও বাধা বরদাশত করা হবে না