হোম > জাতীয়

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে আসিফ মাহমুদের আহ্বান

বিশেষ প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই-পরবর্তী সময়ে তরুণদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। তাদের মানসম্মত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দেশি-বিদেশি সম্ভাব্য সকল প্ল্যাটফর্মে সরকার কাজ করছে। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ) এবং মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে মরক্কোর মারাকেশ শহরে অবস্থান করছেন। গতকাল রোববার আইসিওয়াইএফ প্রেসিডেন্ট তাহা আয়হানের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ভূমিকার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, তারই অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠাতব্য গ্লোবাল ইয়ুথ সামিটে অংশ নিতে আইসিওয়াইএফের মাধ্যমে ওআইসিভুক্ত সদস্য দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান উপদেষ্টা। এসময় তিনি উপদেষ্টা বিশ্বব্যাপী চলমান ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ওআইসিভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, ফিলিস্তিনবাসীর জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সরকারের যুব উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির প্রশংসা করে আইসিওয়াইএফ প্রেসিডেন্ট তাহা আয়হান বলেন, বাংলাদেশে আইসিওয়াইএফ-এর অনেক সুহৃদ ও অংশীদার রয়েছেন। এসময় তিনি উপদেষ্টাকে ইস্তাম্বুল আইসিওয়াইএফ-এর সদর দপ্তরে সফরের আমন্ত্রণ জানান।

মরক্কোর কর্মসূচি শেষে উপদেষ্টা তুরস্কের ইস্তানবুলে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরসহ একাধিক বৈঠকে যোগ দেবেন।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান