হোম > জাতীয়

চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে

সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে। দেশেই যদি হেপাটাইটিস বি–এর উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায় তাহলে রোগীদের বিদেশমুখিতা ও চিকিৎসা খরচ কমবে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা।

সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি কর্তৃক ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশের একটা উল্লেখযোগ্য জনগোষ্ঠী ফ্যাটি লিভারে আক্রান্ত, কিন্তু তারা অবহিত নন। অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের কারণে বাংলাদেশে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে মন্ত্রী জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলকে আহ্বান জানান।

সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগে ইম্পিরিয়াল কলেজ লন্ডনের হেপটোলজির এমিরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসনকে নিয়োগ প্রসঙ্গে বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক ও আঞ্চলিক মানদণ্ডে মূল্যায়নের জন্য বিদেশি ও আঞ্চলিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করায় চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অন্যান্য মেডিকেল কলেজসমূহকেও এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

একপর্যায়ে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সদস্যরা সকল গর্ভবতী নারীর জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি জানালে মন্ত্রী এ দাবিকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তা বাস্তবায়ন করার জন্য মন্ত্রী তার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের হেপটোলজির এমিরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল এর চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. সামসুল আরফিন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি (অবৈতনিক) অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বিএমইউর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ড. ওসমান ফারুকের পদত্যাগে সামনে কী হবে কিশোরগঞ্জ-৩ আসনে

বর্তমান রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকাশ্য শত্রু নয়, গুপ্ত শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী

যে কারণে এমপি পদ থেকে সরে দাঁড়ালেন ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন

পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের ধারায় ফিরবে না সরকার

গোপালগঞ্জে অস্ত্রধারীদের ধরতে পুলিশ কাজ করছে: তথ্য উপদেষ্টা

অপেক্ষার অবসান হতে পারে আজ, গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়বে: মাহদী আমিন